
দল ভেঙেছে, থামেনি গল্প
কলেজজীবনে অ্যান্ড্রয়েড ফোন হাতে ছোট ছোট ভিডিও বানানোর মধ্য দিয়েই কনটেন্ট তৈরির শুরু বিন ইয়ামিনের। ফোন নষ্ট হয়ে যাওয়ায় থেমে যায় সেই যাত্রা। তবে বিশ্ববিদ্যালয়ে এসে প্রায় এক বছর পর আবারও শর্টস ও ট্রেন্ডিং রিলস বানানো শুরু করেন তিনি। এরপর নতুন ফোন, নতুন পেজ আর নতুন স্বপ্ন—সঙ্গী হন তানভীর, রাজু







