
এক সেলাই মেশিনে শুরু, এখন রপ্তানি ২৬ দেশে
গ্রামের প্রত্যন্ত জনপদ থেকে শুরু। একটি সেলাই মেশিনই ছিল সম্বল। সেই ছোট্ট উদ্যোগ আজ রূপ নিয়েছে একাধিক প্রতিষ্ঠানে। পাট, হোগলা পাতা, কচুরিপানা, ধানের খড় ও ছনসহ দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে দুই শতাধিক ধরনের পণ্য। দেশের বাজারের চাহিদা মিটিয়ে এসব পণ্য এখন রপ্তানি হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া,






