
সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সুলতানি আমলের প্রত্নসম্পদ
সিলেটের বিভিন্ন অঞ্চলে মুসলিম আমলের সাক্ষী হিসেবে বেশ কিছু রাজকীয় স্থাপনা গড়ে উঠেছিল। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে, স্থানীয় জনশূন্যতার কাল শেষ হওয়ার পর জঙ্গল কেটে কিংবা মাটি খুঁড়ে মানুষ এসব রাজকীয় স্থাপনা উদ্ধার করেছে। নির্মাতা, নির্মাণকাল এবং নির্মাণের প্রেক্ষাপট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা





