
‘পাপের লাশ দেশে আসুক, আমি চাই না’—এমপির দুঃখ প্রকাশ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে টেলিভিশন টকশোতে দেওয়া মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে






