গজারিয়ায় অস্ত্র ঠেকিয়ে ১৫ লাখ টাকা ডাকাতি

গজারিয়ায় অস্ত্র ঠেকিয়ে ১৫ লাখ টাকা ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র ঠেকিয়ে সংঘবদ্ধ ডাকাত দল ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত আড়াইটার দিকে ১৪-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

এ সময় বাধা দেওয়ায় বাড়ির মালিক স্বপন শিকদারকে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে সশস্ত্র ডাকাত দল নদীপথে ট্রলারযোগে স্বপন শিকদারের বাড়ির বারান্দার পকেট গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে ডাকাতেরা দরজা ভেঙে কক্ষগুলোতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।

ডাকাতরা নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নদীপথে পালিয়ে যায়।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...