সারা দেশদেবিদ্বারের মোহনপুর-তালতলা সড়ক ৭০ বছর ধরে কাঁচা
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর বাজার-তালতলা সংযোগ সড়কটি সাত দশক পরও পাকা হয়নি। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটির কারণে বছরের পর বছর চরম ভোগান্তি পোহাচ্ছেন মোহনপুর, তালতলা ও আশপাশের তিন গ্রামের কয়েক হাজার মানুষ।







