
ধনবাড়ীতে কৃষকের খেতের কলা কেটে দিল দুর্বৃত্তরা, ক্ষতি ২ লক্ষাধিক টাকা
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারায় রাতের আঁধারে এক কৃষকের ১ বিঘা জমির কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে দুই লক্ষাধিক বলে দাবি কলাচাষির। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা গ্রামে। সরেজমিনে দেখা যায়, বীরতারা গ্রামের কৃষক মিজানুর রহমান বিপ্ল







