প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়তি হয়।
শনিবার (১৩জুন) বিকেলে উপজেলার ধোপাখী ইউনিয়নের ভাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ধনবনাড়ী উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী।
এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন ও ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শনিবার ধনবাড়ী পৌরসভার পক্ষ থেকে ধনবাড়ী থানা, উপজেলা পরিষদ ও পৌর ভবন সহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষ রোপণ শুরু করেছে ধনবাড়ী পৌরসভা। রোপণ কার্যক্রম উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক দিল আফরোজ।
এ সময় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিক, পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, কঞ্জারভেঞ্চি ইন্সপেক্টর বিশ^নাথ ভদ্র, হিসাব রক্ষক জামিল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

