
বোরহানউদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করল স্বেচ্ছাসেবক দল
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।







