
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় জনতার সহায়তায় ৭৬ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটার পাশে একটি নির্জন স্থান থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে তাদের আটক করা




