সারা দেশবর্জ্যের স্তূপে বিলীন হতে বসেছে কালাডুমুর নদ
দাউদকান্দি-ইলিয়টগঞ্জ মহাসড়কের সেতুর নিচে যতদূর চোখ যায়, শুধু বর্জ্যের স্তূপ। প্লাস্টিক, পলিথিন, পচা-আবর্জনা আর কচুরিপানায় ঢেকে গেছে নদীর বুক। দুর্গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকাই কষ্টকর। একসময় যেখানে নৌকা চলত, জেলেদের জালে ধরা পড়ত দেশীয় মাছ, আজ সেখানে জমেছে ময়লার পাহাড়।







