
বাসের ধাক্কায় ধান বোঝাই ট্রলি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজসংলগ্ন গো-হাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের






