
বিসিবির চুরি যাওয়া লাগেজ পুঠিয়ায় উদ্ধার, গ্রেপ্তার ৫
ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালপত্রবাহী কাভার্ড ভ্যান থেকে চুরি হয়েছিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের আটটি লাগেজ। সেই চুরির কিনারা করল রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুঠিয়ার তারাপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মালপত্রের






