
ফুলবাড়ীতে শত বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ, যাতায়াতে ভোগান্তি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরে চন্দ্রখানা সাউদপাড়া এলাকার শত বছরের একটি পুরোনো রাস্তা কেটে পুকুরের সঙ্গে যুক্ত করা এবং বেড়া (চ্যাকার) দিয়ে বসতবাড়ির অংশ হিসেবে দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় আব্দুর রহমান সাউদ রাস্তাটির কিছু অংশ কেটে পুকুরে মিলিয়ে নিয়েছেন এবং





