এম. এম. কায়সার

এম. এম. কায়সার

ক্রীড়া সম্পাদক
পরিচিতি

এম. এম. কায়সার দেশের একজন অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন শীর্ষস্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে দৈনিক আমার দেশ-এর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফুটবল, ক্রিকেটসহ যেকোনো ক্রীড়া বিষয় বিশ্লেষণ, লেখালেখি ও উপস্থাপনায় তিনি সমান দক্ষ। ক্রীড়া রিপোর্টিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্ষসেরা পুরস্কার অর্জন করেছেন।

সাম্প্রতিক নিবন্ধসমূহ

৮০ নিবন্ধ
কেলেঙ্কারির বিষে নীল বিপিএল!খেলা
২ দিন আগে

কেলেঙ্কারির বিষে নীল বিপিএল!

একদিন এই বিপিএলই ছিল স্বপ্নের নাম। দেশের ক্রিকেটকে নতুন বাজার দেওয়ার কথা ছিল এর। তৈরি হওয়ার কথা ছিল নতুন তারকা, নতুন বিনোদন আর নতুন ক্রিকেট অর্থনীতির। অথচ এক যুগের বেশি সময় পেরিয়ে সেই বিপিএলই এখন ক্রিকেটের গলায় বিষফোঁড়া হয়ে উঠেছে।

বিপিএল ‘অসুস্থ’, মাঠে ফেরার আগে ‘চিকিৎসা’ প্রয়োজনখেলা
৬ দিন আগে

বিপিএল ‘অসুস্থ’, মাঠে ফেরার আগে ‘চিকিৎসা’ প্রয়োজন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নামে জোচ্চুরি। বছরের পর বছর অনিয়ম। খেলোয়াড়ের পাওনা বাকি। ব্যাংক গ্যারান্টিতে ফাঁকিবাজি। মালিকানায় অনিশ্চয়তা। দুর্নীতির অভিযোগ। বিসিবির কোটি কোটি টাকা লোকসান

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশখেলা
১১ দিন আগে

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশ

‘তেইশ বছর আগে অস্ট্রেলিয়ায় এসেছিলাম ক্রিকেটার হিসেবে। তখন এক ধরনের পরিবেশ ছিল। তখন আমাদের একভাবে দেখা হয়েছিল। আর এবার এসে সম্পূর্ণ ভিন্ন রকম কিছু পেলাম। দেখলাম, বাংলাদেশকে মানুষ সম্মান করছে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও অন্য চোখে দেখছে। এই পরিবর্তনটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে।’

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ খেলা
১২ দিন আগে

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

টেস্ট ক্রিকেট কতটা ভয়ংকর হতে পারে, তারই দেখা মিলল ম্যাকাইয়ে। ৬৪ অলআউটের পর ৯৫-তে গুঁড়িয়ে গেল বাংলাদেশের ইনিংস। প্রথম দফায় ৩৪ ওভার। দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভারে শেষ বাংলাদেশের ব্যাটিং। পাঁচ দিনের ম্যাচ গুটিয়ে গেল মাত্র দুদিনে। ম্যাচটা হারল বাংলাদেশ ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে।

ম্যাকাইয়ের মাইনফিল্ডে ব্যাটাররা বিধ্বস্ত  খেলা
১৩ দিন আগে

ম্যাকাইয়ের মাইনফিল্ডে ব্যাটাররা বিধ্বস্ত

ম্যাকাইয়ের নতুন টেস্ট ভেন্যুতে প্রথম দিনটি যেন ব্যাটারদের জন্য কোনো ক্রিকেট ম্যাচ ছিল না, ছিল বেঁচে থাকার পরীক্ষা। দিনের শুরুতে এই সংকটে পড়ে বাংলাদেশ। আর বাকি সময় অস্ট্রেলিয়ার ব্যাটারদের অসহায় অবস্থায় দিন পার করতে দেখা গেল । সারাদিনে পড়েছে ১৮ উইকেট। বাংলাদেশ শেষ ৬৪ রানে।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিজয়গাথা
খেলা
১৯ দিন আগে

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিজয়গাথা

ডারউইনের রোদ সেদিন যেন অন্য দিনের চেয়ে একটু বেশি ঝাঁঝালো ছিল। নীল-সাদা ঢেউয়ের মেঘে আকাশের নিচে মারারা ওভাল ঝলসে উঠছিল। গ্যালারিতে অল্প কিছু লাল-সবুজ পতাকা। বিপরীতে অস্ট্রেলিয়ার পরিচিত হলুদ-সবুজ আবহ। তবে মাঠে এই রোদের চেয়েও তীব্র ছিল অন্য কিছু। যার নাম বাংলাদেশের প্রত্যয়। যার নাম ম্যাচ জয়ের

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়খেলা
২০ দিন আগে

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

২৩ বছরের পুরোনো গল্পটা এবার বদলে দিল বাংলাদেশ। যে অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন জয় বা ড্র ছিল অধরা, সেই অস্ট্রেলিয়াকেই ডারউইনে হারিয়ে ইতিহাস লিখল নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

ডারউইন ড্রামা! জয়ের আরো কাছে বাংলাদেশখেলা
২০ দিন আগে

ডারউইন ড্রামা! জয়ের আরো কাছে বাংলাদেশ

ডারউইনের আকাশে তখন শেষ বিকালের আলো। মারারা ওভালের গ্যালারিতে অস্ট্রেলিয়ানদের মুখে উদ্বেগ, আর বাংলাদেশের ড্রেসিংরুমে জয়ের স্বপ্ন আরো সবুজ। সূর্য ডোবার আগে ম্যাচের ছবিটাই যেন বদলে গেল। যে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর দল, নিজেদের মাঠে সে দলটিই এখন বাংলাদেশের কাছে কোণঠাসা।

এম. এম. কায়সার