সারা দেশ১৮ ডিসেম্বর ২০২৫
জরাজীর্ণ স্কুলে ঝুঁকি নিয়ে পাঠদান কুলাউড়ায়
কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের লংলা নতুন বস্তি জুনিয়র বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্কুলের ডেস্ক ও বেঞ্চ জরাজীর্ণ হয়ে পড়েছে। চট ও সিমেন্টের ব্যাগ দিয়ে ক্লাসের পার্টিশন দেওয়া হয়েছে। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসের ঝড়তুফানে বিদ্যালয়টি ধসে পড়তে পারে।

