জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

পরিচিতি

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি

সাম্প্রতিক নিবন্ধসমূহ

৫৩ নিবন্ধ
মায়ের কোপে মাদকাসক্ত ছেলে খুনসারা দেশ
২৫ জুলাই ২০২৬

মায়ের কোপে মাদকাসক্ত ছেলে খুন

রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাবা-মাকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি অটোরিকশাচালক রফিকুল ইসলাম

আট দিন পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারসারা দেশ
১৫ জুলাই ২০২৬

আট দিন পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

তবে চলতি মৌসুমে জেলায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটক, যানবাহনের চালক ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলা প্রশাসনের জারিকৃত সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

রাঙ্গামাটি-বান্দরবানে সড়কযোগাযোগ বিচ্ছিন্নসারা দেশ
১১ জুলাই ২০২৬

রাঙ্গামাটি-বান্দরবানে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন

টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ শিলক ব্রিজঘাট সেতুর একটি অংশ ধসে পড়েছে। ফলে বান্দরবান ও রাঙ্গামাটি মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দসারা দেশ
১০ জুলাই ২০২৬

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

সীমান্ত দিয়ে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। নদীপথে টহল জোরদারের পাশাপাশি সন্দেহজনক নৌযানে তল্লাশি চালানো হয়।

কাপ্তাই হ্রদে ভেসে গেলেন দুইজন, একজনের লাশ উদ্ধারসারা দেশ
০৯ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদে ভেসে গেলেন দুইজন, একজনের লাশ উদ্ধার

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ সালমান জানান, সদর ও বিলাইছড়ি উপজেলা থেকে দুই ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ ব্যক্তির এখনও কোনো সন্ধান মেলেনি।

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদেসারা দেশ
০৮ জুলাই ২০২৬

সাজেকে আটকা পড়া পর্যটকরা আছেন নিরাপদে

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেকে প্রায় ৫০০ পর্যটক আটকা পড়েছেন। আটকেপড়া পর্যটকরা সকলে নিরাপদে আছেন বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। আটকে পড়া পর্যটকদের বিনা মূল্যে থাকার সুযোগ দিয়েছেন রিসোর্ট মালিকরা।

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধসারা দেশ
০৮ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

রাঙ্গামাটিতে চার দিনের টানা বৃষ্টিতে পার্বত্য আঞ্চলে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও দীঘিনালা-সাজেকে সারা দেশের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় জোরালো তৎপরতা চালাচ্ছে প্রশাসন।

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালুসারা দেশ
০৭ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু

টানা ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। পানির প্রাপ্যতা বাড়ায় কেন্দ্রটির পাঁচটি ইউনিটই চালু করা হয়েছে। বর্তমানে এসব ইউনিট থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি