
০৯ নভেম্বর ২০২৫
জুলাই সনদ : আইনি ভিত্তি প্রশ্নে গড়িমসি কেন?
অনেক কাঠখড় পুড়িয়ে গণমানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়ার অভিব্যক্তি রূপে জুলাই সনদ নামের যে দলিলটি প্রণীত হলো, সেটা কি শেষমেষ নিতান্তই একটি কাগুজে দলিল হয়ে থাকবে? এটাকে যদি আইনি ভিত্তিই না দেওয়া যায়, তাহলে তো আখেরে এটার স্ট্যাটাস তা-ই দাঁড়াবে! তাহলে এত ঢাকঢোল পিটিয়ে এভাবে একটি স্বাক্ষর অনুষ্ঠান

