মতামতআধুনিক ঢাকার রূপকার জি এ মাদানি
আজকের গুলশান, বনানীর বাসিন্দাদের মধ্যে খুব কম লোকই জানেন এই প্লটগুলোর আদি মালিকের অনেককেই জোর করে প্লটগুলো গছিয়ে দিয়েছিলেন গুলাম আহমেদ মাদানি। প্রাক্তন এই আইসিএস অফিসার ছিলেন ১৯৬০-এর দশকে ডিআইটির (ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট) প্রথম চেয়ারম্যান, যিনি শুধু মাদানি নামেই বহুল পরিচিত।



