সাহিত্য সাময়িকীহিলা ও আমুনির মউত
কোথাও এক ফোঁটা জায়গা নেই, তার মধ্যে আমুনি আর মরার সময় পেল না? মানুষ বসার জায়গা পায় না এই বন্যায়, খাওয়ার ঠাঁই পায় না, আর আমুনি আইছে ঘুমাইতে? মুখ ঝামটা দেয় মোতালেবের বউ। জুনাব আলীর বউ ধমক দিয়ে ওঠে—‘যা তুই এহান থাইকা, মুখপুড়ি।’




