মতামত০৫ সেপ্টেম্বর ২০২৫
নরওয়ে থেকে দেখা ৫ আগস্টের পূর্বাপর
২০২৪ সালের ৩৬ জুলাই, নরওয়ে সময় সকাল ১০টা। মেঘে ঢাকা বার্গেনের দিগন্তজোড়া পাহাড়ে পাহাড়ে সেদিন সূর্য ঝকমক করছে। উত্তরীয় গ্রীষ্ম তখন শেষের দিকে। ট্যুরস নরওয়ের সঙ্গে গাইড হিসেবে আমাদের সেকেন্ড জবের জন্য এয়ারপোর্টে ওয়েট করছি দেশি ভাই-ব্রাদাররা একসঙ্গে।

