ইসলাম ও জীবনপবিত্র কোরআনে ঈসা (আ.)
আল্লাহ্ তাঁর সৃষ্ট মানবজাতির মধ্য থেকে কিছু ব্যক্তিকে তাঁর বাণী প্রচারের জন্য মনোনীত করেছেন। তাঁরাই হচ্ছেন নবী ও রাসুল। রাসুলদের মর্যাদা নবীদের ওপরে। রাসুলদের মধ্য থেকে পাঁচজনকে সবিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তাঁদের বলা হয় উলুল আজম (সবরকারী)। ঈসা (আ.) এমন রাসুলদের একজন।


