সারা দেশপদ্মায় ৫০ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পদ্মার ভয়াল ভাঙনে একসময় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছিল নড়িয়ার হাজারো মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছিল বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও বিস্তীর্ণ জনপদ। সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মাপাড়ে।







