ফিচার২৩ অক্টোবর ২০২৫
বিহারি নারীর ভাষান্তরের গল্প
খুলনার খালিশপুরের সরু গলিতে বিকালের আলো ধীরে ধীরে ম্লান হচ্ছে। চায়ের দোকানের কোণে বসে আছেন জুলেখা বেগম—বয়স এখন ৬০ ছুঁইছুঁই। হাতে এক কাপ চা, মুখে ক্লান্ত অথচ আত্মবিশ্বাসী হাসি। তিনি বললেন, ‘আমরা এখন বাংলাদেশি, আমাদের আইডি কার্ড দেখবেন?’

