
হজযাত্রীদের জন্য আলেমদের পরামর্শ
২৯ এপ্রিল হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে প্রতিদিন উড়াল দিচ্ছে কাবার কাফেলা। হজ ইসলামের পাঁচটি বুনিয়াদের মধ্যে অন্যতম। সামর্থ্যবান মুসলিমের ওপর জীবনে একবার হজ ফরজ। জীবনের সব সঞ্চয় ব্যয় করে দীর্ঘ সাধনা ও স্বপ্নের এই সফর আসলে আখিরাতের সফর। তাই তো হজ মানুষের জীবনকে আমূল বদলে দেয়।


