ব্রাহ্মণবাড়িয়ায় ইতালির আরিজ্জো সিটির কাউন্সিলরকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ইতালির আরিজ্জো সিটির কাউন্সিলরকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ায় ইতালির আরিজ্জো সিটি কর্পোরেশনের কাউন্সিলর রাসেল আহমেদকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। রোববার সন্ধ্যায় শহরের কাউতলী এলাকায় হোটেল নওমীর কনভেনশন হলে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সংবর্ধনা উদযাপন কমিটির সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূঁইয়া খোকন, এ বি এম মুমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, সদস্য জহিরুল ইসলাম চৌধুরী লিটন এবং সাবেক জিএস মো. আসাদুজ্জামান লিটনসহ অন্য নেতারা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, প্রবাসী পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...