আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)

আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে এক হজ মুয়াল্লিমের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে স্থানীয় লোকজন রেললাইন দিয়ে হাঁটছিল। এ সময় ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মাঝস্থানে রেললাইনের পূর্বপাশে একটি লাশ পড়ে থাকতে দেখে।

বিজ্ঞাপন

মৃত নিয়ামুল বাশির (৫০) রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মৃত নজিবর আলী দেওয়ানের ছেলে ও মক্কা হজ কাফেলার হজ মুয়াল্লিম। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের প্রভাষক।

তার ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে আত্রাই থেকে নওগাঁর উদ্দেশে রওয়ানা দেন নিয়ামুল বাশির। এ সময় তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয় তিনি নওগাঁয় গিয়ে এশার নামাজ আদায় করবেন। কিন্তু পরবর্তী সময় থেকে তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি।

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, যেহেতু লাশটি রেলের জায়গায় পাওয়া গেছে। সেহেতু রেলওয়ে থানার পুলিশ বিষয়টি দেখছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের লোকজন এলে হত্যা মামলা রুজু করা হবে। পরবর্তীতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন