কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম

হাসিনা ভারত বসে দেশে আসার দিবাস্বপ্ন দেখছে

হাসিনা ভারত বসে দেশে আসার দিবাস্বপ্ন দেখছে
ছবি: আমার দেশ

হাসিনা ভারত বসে দেশে আসার দিবাস্বপ্ন দেখছে। আমরা ভারত সরকারকে বলেছি তাকে পাঠানোর জন্য। এ দেশের মানুষ তার কাছ থেকে সব গুম-খুনের হিসাব নেবে।

রোববার সন্ধ্যায় উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, তারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা এখন বাসে আগুন দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমাদের এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের দলের ত্যাগি ও জনপ্রিয়তা দেখে একক প্রার্থী দেওয়া হবে।

সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলের সিদ্বান্ত অমান্য করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। হাতিয়ায় ১১টি ইউনিয়নে দলের প্রার্থীকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন— উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আব্দুল হালিম।

আলোচনা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন