চট্টগ্রামের আগ্রাবাদে ১০ তলা ভবনের লিফট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলে মাশফিক (৩৭)। সেদিন থেকে তার ফোনটি বন্ধ পাচ্ছিলেন বন্ধুরা। পরিবারের সদস্যরাও তাকে খুঁজে পাচ্ছিলেন না। শুক্রবারও তাকে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। পরে শনিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্য ও বন্ধুরা থানায় যাওয়ার পথে ভবনের লিফটের একটি অংশ ভাঙা দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে ১টার দিকে পুলিশ এসে লিফটির নিচ থেকে লাশ উদ্ধার করে। এ সময় লিফটের নিচে রক্ত ছড়িয়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, দশতলা থেকে লিফট ছিঁড়ে তিনি পড়ে গেছেন। তবে পরিবার-স্বজনসহ অনেকেই ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন।
ডবলমুরিং থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং ঘটনা তদন্ত করছি। ঠিক কী কারণে এটি ঘটেছে তা খতিয়ে দেখছি।’
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

