নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১

উপজেলা প্রতিনিধি, নগরকান্দা ( ফরিদপুর)

নগরকান্দায় দুই শতাধিক লগি-বৈঠাসহ আটক ১
ছবি: আমার দেশ

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের বিশেষ অভিযানে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।

বুধবার  সন্ধ্যায় উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামে বাঁকা মাতুব্বরের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব লগি-বৈঠা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আয়োজনে আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ওই মিছিলে হামলার উদ্দেশ্যে লগি-বৈঠা মজুত করে রাখার তথ্য পায় পুলিশ।

 পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটি থেকে প্রায় দুই শতাধিক লগি-বৈঠা জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক বাঁকা মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে যায় 

পুলিশ।

এদিকে, লগি-বৈঠা উদ্ধারের ঘটনায় নগরকান্দায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ  করছে।  তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন উদ্ধার করা লগি-বৈঠার প্রকৃত উদ্দেশ্য এবং এ ঘটনায় সঙ্গে কারা কারা জড়িত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন