চুয়াডাঙ্গা-১ আসনের ১৮০ কেন্দ্রের ফলাফল ঘোষণা এগিয়ে জামায়াত প্রার্থী মাসুদ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ৪৪

ছবি: আমার দেশ।
চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা–সদর আংশিক) আসনের ফলাফলে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল। এ আসনে মোট ১৮০টি কেন্দ্রের মধ্যে ১৮০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মাসুদ পারভেজ রাসেল পেয়েছেন ১ লাখ ৪৭হাজার ২৪২ ভোট। অন্যদিকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শরীফুজ্জান পেয়েছেন ১ লাখ ১৬২ ভোট।
এখন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় আছেন জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com