কক্সবাজারের ঈদগাঁও গরু বাজার থেকে রাজস্ব ফাঁকির অভিযোগে ১৫৫ টি গরু জব্দ করেছে সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও উপজেলা।
মঙ্গলবার (৬ এপ্রিল) বিকাল আড়াইটার দিকে এগুলো জব্দ করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সহকারী কমিশনার ভূমি(অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও উপজেলা শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মায়ানমার থেকে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনার অভিযোগ সন্দেহে ঈদগাঁও বাজার থেকে ১৫৫ টি গরু জব্দ করা হয়। পরে জব্দকৃত গরু গুলো ঈদগাঁও চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।
বাজার ইজারাদার আব্দুর রহিম গরুগুলো বৈধ উপায়ে সাপ্তাহিক বাজারে তুলা হয়েছে দাবি করেন।
ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাকিম অভিযান ও জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, কাগজপত্র যাচাই সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত দিবেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমানও অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

