নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। নিহত আবুল কালাম আজাদ উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে নাচোল রেলওয়ে স্টেশনের কাছে নাচোল-খলসি সড়কের দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ একটি ট্রলিতে ছাগল নিয়ে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন