চকরিয়ায় পাহাড় ধসে মুহূর্তেই শেষ ঘুমন্ত ভাইবোন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

চকরিয়ায় পাহাড় ধসে মুহূর্তেই শেষ ঘুমন্ত ভাইবোন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত হয়েছে দুই শিশু। বসতবাড়ি ওপর আস্ত পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় এই দুই শিশু মারা যায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠে স্থানীয়দের সহায়তায় মাটি সরিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুই শিশুর মধ্যে রুমি আক্তার (১৫) মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর শিশুর মোহাম্মদ তৌসিফ (১০) আবদুল মজিদের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।

বসতবাড়ির ওপর ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।

তিনি বলেন, একদিকে ভয়াবহ বন্যা, অন্যদিকে পাহাড় ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকজনের মাঝে। গত দুই দিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড় ধসে দুজন শিশুর অকালে মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...