জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের

বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আদিতমারীতে গণমিছিল

বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আদিতমারীতে গণমিছিল
ছবি: আমার দেশ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন এবং গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটের আদিতমারীতে ১০ দলীয় ঐক্যের উপজেলা শাখার উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আদিতমারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিশাল গণমিছিলটি। পরবর্তীকালে উপজেলা চত্বরে গিয়ে এটি এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। ১০ দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। কিন্তু তা না করে হঠাৎ গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অপচয় এবং দুর্নীতির দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের পকেট কাটার এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা না হলে ১০ দলীয় ঐক্যের নেতৃত্বে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে নেতারা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন