আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা

খুলনা ব্যুরো

খুলনায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা
ছবি: আমার দেশ

খুলনায় সোহেল ওরফে চেগা সোহেল (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর মওলার বাড়ি খালপাড় বোর্ড ঘরের সামনে ঘটনাটি ঘটে।

রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত যুবক ওই এলাকার শাহাদতের ছেলে।খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সোহেলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি করে।

বিজ্ঞাপন

একটি গুলি তার কোমরের বাম পাশে বিদ্ধ হয়। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সোহেলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন