লালমনিরহাটে পাচারের সময় জব্দ ৪৫ বস্তা ডিএপি সার, ব্যবসায়ীর কারাদণ্ড

লালমনিরহাটে পাচারের সময় জব্দ ৪৫ বস্তা ডিএপি সার, ব্যবসায়ীর কারাদণ্ড

লালমনিরহাটে অবৈধভাবে সার পাচারের সময় মহেন্দ্রনগর বাজারে তিনটি অটোরিকশা থেকে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করেছেন স্থানীয়রা। সোমবার ভোরে সদর উপজেলার হারাটি ইউনিয়ন থেকে মহেন্দ্রনগর বাজারে এসব সার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় সার সিন্ডিকেটের সঙ্গে জড়িত এরশাদ আলী নামের এক কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত এরশাদ সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস বলেন, তিনটি গাড়িতে মোট ৪৫ বস্তা সার জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে হারাটি ইউনিয়নের কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে তা বিতরণ করা হবে। পাচারের সঙ্গে জড়িত ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন