শিল্প এলাকার নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা
শিল্প এলাকা নিরাপদ রাখতে দায়িত্বরত আ্ইনশৃঙ্খলা বাহিনী। ছবি: আমার দেশ

গাজীপুরের কারখানাগুলোতে সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শিল্প এলাকা নিরাপদ রাখতে বিজিবি, এসআরবি ও আনসার সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের দুই হাজারের অধিক পোশাক কারখানার মধ্যে গতকাল শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়। বুধবার সেসব কারখানা খোলা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সকাল ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত গাজীপুরের শিল্প এলাকা স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচলে কোথাও কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন