ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে জিপগাড়ির চাকা মেরামতের সময় লরির (লং ভেহিকেল) ধাক্কায় ওয়াজেদ আলী (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে লালপোল বাজারসংলগ্ন মধুপুর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার পশ্চিম খিলবাড়ির টেক এলাকার জামাল আলী ও সাজু বিবি দম্পতির ছেলে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মো. নুরুল আফছার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনার পরপরই লং ভেহিকেলের চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


