কালিয়াকৈরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিক অবরোধ

কালিয়াকৈরে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে সংগঠিত শ্রমিক আন্দোলন দমাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আন্দোলনকারীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হলে পুলিশও পাল্টা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিকনেতা সোহেল বলেন, সরকার আমাদের দাবি মেনে না নিয়ে উল্টো পুলিশ লেলিয়ে দিয়েছে। তাই আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। সংবাদ পেয়ে আমরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন