কালিয়াকৈরে গজারি বন থেকে লাশ উদ্ধার

কালিয়াকৈরে গজারি বন থেকে লাশ উদ্ধার
নিহত সুমন । ছবি: আমার দেশ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় গজারী বন থেকে গত রাত ৯টায় সুমন (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কালামপুর গজারি বনে গলাকাটা লাশ দেখে পথচারীরা থানায় সংবাদ দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশের ধারণা, নিহত অটোচালক চন্দ্রা থেকে অটোরিকশা নিয়ে কালামপুর শিল্পকুঞ্জ পার্ক এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। পরে লাশটি ফেলে রেখে অটোরিকশা ছিনিয়ে নিয়ে চলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালিয়াকৈর থানার পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে গলা কেটে হত্যা করেছে। নিহতের সুমন নওগাঁ জেলার বাসিন্দা।

তিনি দীর্ঘ দিন যাবৎ কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় বসবাস করে আসছিলেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন