রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীতে ডিসি কার্যালয়সহ পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিট থেকে রাত পৌনে ১০টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন