বিএনপির কেন্দ্রিয় নেতা ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন ঢাকা জেলা উত্তর এনসিপির যুব শক্তির আহ্বায়ক ও জুলাই যোদ্ধা সেঁজুতি হোসাইনসহ দুই শতাধিক নেতাকর্মী।
শুক্রবার দুপুরে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে যোগদান উপলক্ষে সাভারের ব্যাংককলোনী এলাকায় সরকারদলীয় সংসদ সদস্যের বাসায় সংবর্ধণা সভার আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিএনপিতে তাদেকে স্বাগত জানাই। সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এসময় বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল জুলাই যোদ্ধারা এই দলে যোগদান করতে চাইলে তাদেরকে স্বাগত জানানো হবে। দেশের বৃহৎ দলে যোগদান অনুষ্ঠানে বিএনপি’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি বিএনপিতে যোগদান করেছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য প্রদান করে সেঁজুতি হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন, হেলেন জাহান রিফা ও সুজন আহমেদ।
অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান বিএনপি নেতা দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীর, পৗর বিএনপির সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

