মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় বেড়া‌তে এতে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রোববার দিবাগত মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস (১৯) এবং তাদের ৮ মাস বয়সী সন্তান জে‌মি দাস।

ওসি জানান, শহরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় দীর্ঘ সা‌ড়ে তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাসায় আসেন চিত্ময় দাসসহ তার পরিবারের তিন সদস্য। পরে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন