শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশি এলাকায় সারে ১১ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন মাদারীপুর–২ (সদর–রাজৈর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল। খাল খননের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

