কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর পল্টন মিয়া (৫৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির লাশ পুকুর থেকেউদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার ভোগপাড়া চৌরাস্তা সংলগ্ন জামে মসজিদের সামনের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত পল্টন মিয়া পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে। তিনি ভোগপাড়া জামে মসজিদের সামনে পুকুরপাড়ে একটি দোকান ভাড়া নিয়ে লন্ড্রি ও ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে পল্টন মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজন তাঁর বাড়িসহ বাজারের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। লাশ উদ্ধারের সময় তার সঙ্গে থাকা প্রায় সাড়ে ৬ হাজার টাকা এবং তার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন পাওয়া গেছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

