নাটোরে রোগীর মাকে ধর্ষণ: তিন সদস্যের তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরে রোগীর মাকে ধর্ষণ: তিন সদস্যের তদন্ত কমিটি

নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর মাকে ধর্ষণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে এর মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটির মধ্যে স্বাস্থ্য বিভাগের বাহির থেকে দুইজন কর্মকর্তা ও হাসপাতালের একজনকে তদন্ত কমিটিতে রাখা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত রোববার রাত ১০টার হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি দুই বছর বয়সী এক কন্যা শিশুর মাকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে হাসপাতালের লিফটে ছয়তলার সিঁড়ি ঘরে নিয়ে পরিচ্ছন্নতাকর্মী অমিত (২৩) জোর করে তাকে ধর্ষণ করে। এসময় পরিচ্ছন্নতাকর্মী অনিল ও প্রাঙ্গণ ধর্ষণের ভিডিও ধারণ করে এবং সেই নারীকে সেখানে আটকে রেখে ভিডিও দেখিয়ে আবারো ধর্ষণ করতে জোড়াজুড়ি করতে থাকে। মায়ের অনুপস্থিতিতে শিশুটির চিৎকারে রাত দুইটার দিকে সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতালের আনসার সদস্যরা হাতেনাতে অভিযুক্তদের ধরে ফেললেও কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নাটোর সদর থানায় মামলা করলে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী শহরের আলাইপুরের সুইপার কলোনীর বাসিন্দা অমিত (২৩), অনিল (২৪) এবং প্রাঙ্গনকে (২৩) গ্রেপ্তার করে।

নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, ভুক্তভোগী নারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা (ডিমেনশন) সম্পন্ন করা হয়েছে। জব্দ করা হয়েছে সিসিটিভি ফুটেজ।

ওসি বলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...