ফ্যানের সঙ্গে ঝুলছে মায়ের লাশ,পাশে কাঁদছে ছয় মাসের শিশু

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

ফ্যানের সঙ্গে ঝুলছে মায়ের লাশ,পাশে কাঁদছে ছয় মাসের শিশু

কক্সবাজারের ঈদগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলছিল মায়ের লাশ, পাশে কাঁদছে ছয় মাসের শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পোকখালী গ্রামে ।

বিজ্ঞাপন

ওই গৃহবধূর নাম শাহিন আক্তার(১৯)। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।

তিনি ওই এলাকার মিজানুর রহমানের স্ত্রী তার ছয় মাস বয়সের এক সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীর্ঘ সময় ধরে ঘরের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আসছিল। শিশুটি থামানোর জন্য কেউ সাড়া শব্দ করছিল না। পরে প্রতিবেশী লোকজনসহ বাহির থেকে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে শাহিন আক্তারের লাশ ঝুলছে। পাশে খাটের ওপর ছয় মাসের শিশু কাদঁছে। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়।

পরে স্থানীয় লোকজন দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তবে কি কারণে আত্মহত্যা হয়েছে কেউ বলতে পারেননি। শাহিনের বাবার দাবি তার মেয়েকে নির্যাতন করে মারা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান,লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাননি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...