শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ক্লে উৎসব।
শনিবার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৬০টি স্টল নিয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় তারা নিজেদের তৈরি শতাধিক উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে। সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসেন নুরনবী ও উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ তৈরি, সৃজনশীলতা বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করতেই এ বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়েছে। এবার ৬০টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। এ মেলায় প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-5511fe-720x405.webp)