আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় পরিত্যক্ত ব্যাগে বোমা বিষ্ফোরণে যুবক আহত

খুলনা ব্যুরো

খুলনায় পরিত্যক্ত ব্যাগে বোমা বিষ্ফোরণে যুবক আহত

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে পরিত্যক্ত ব্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণে সাইফুল (২১) নামে এক যুবক আহত হয়েছে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটী বালিকা বিদ্যালয় সংলগ্ন মঞ্জুরুল ইসলামের বাড়ির স্টোর রুমের পাশে পরিত্যক্ত ব্যাগে বৈদ্যুতিক তার মোড়ানো বস্তু দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি সাবেক মেম্বার মোহাম্মদ আলী মিন্টুকে জানান।

তিনি বাড়ির মালিকের ছেলেকে সঙ্গে নিয়ে বস্তুটিকে টান দিলে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। বোমার স্প্রিন্টারে সাইফুল আহত হয়।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, এটা ব্যাটারি দিয়ে তৈরি বোমা । ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...